Thursday, July 16, 2026
Home কর্পোরেট এসবিএসি ব্যাংকে আমদানি-রপ্তানি মনিটরিং সিস্টেম নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংকে আমদানি-রপ্তানি মনিটরিং সিস্টেম নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংক পিএলসি.-এর প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ‘রিপোর্টিং অন অনলাইন ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট মনিটরিং সিস্টেমস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা থেকে কর্মকর্তারা অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার ছাড়া বৈদেশিক বাণিজ্যের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংক অনলাইন রিপোর্টিং সিস্টেমকে আরও সহজ ও গতিশীল করার উদ্যোগ নিয়েছে, যাতে দেশের ব্যাংকগুলো দ্রুত এবং সঠিকভাবে আমদানি-রপ্তানির তথ্য উপস্থাপন করতে পারে।

এসবিএসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. সাইদুর রহমান। এছাড়া ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. মাজহারুল হাসান এবং ট্রেড প্রসেসিং ইউনিটের (টিপিইউ) প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আতাউর রহমানও বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত সঠিক ও সময়োপযোগী রিপোর্টিং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। তারা আশা প্রকাশ করেন, অংশগ্রহণকারী কর্মকর্তারা এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments