Sunday, May 31, 2026
Home অর্থ-বানিজ্য ভোমরা বন্দরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৯৭৮ কোটি টাকার রাজস্ব আদায়

ভোমরা বন্দরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৯৭৮ কোটি টাকার রাজস্ব আদায়

বাণিজ্য ব্যবস্থাপনার নানা প্রতিকূলতা সত্ত্বেও ২০২৪-২৫ অর্থবছরে ভোমরা স্থলবন্দর থেকে সরকার ৯৭৮ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ৮৯৯ টাকা রাজস্ব আদায় করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বন্দরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো ৯৪৬ কোটি ২৩ লাখ টাকা। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত আদায় হয়েছে ৩২ কোটি ৫৪ লাখ ৯৮ হাজার ৮৯৯ টাকা।

কাস্টমস সূত্র জানায়, ভোমরায় ব্যবসাবান্ধব পরিবেশ, কম খরচে পণ্য পরিবহন ও দ্রুত ছাড় প্রক্রিয়ার কারণে আমদানি-রপ্তানিকারকদের আগ্রহ বেড়েছে। পাশাপাশি পথে-প্রান্তরে চাঁদাবাজি না থাকায় ব্যবসায়ীরা স্বস্তি বোধ করছেন।

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, ‘দ্বিপক্ষীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হলে এ বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বহুগুণে বাড়বে, ফলে রাজস্ব আয়ের ধারা আরও উর্ধ্বমুখী হবে।’

তিনি আরও জানান, ‘সাম্প্রতিক সময়ে আমদানির পাশাপাশি রপ্তানিও বেড়েছে। ধারাবাহিক এ প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ভোমরা বন্দরের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।’

এদিকে নতুন ২০২৫-২৬ অর্থবছরে ভোমরা বন্দরের রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪৮৯ কোটি ৩৩ লাখ টাকা। কাস্টমস কর্তৃপক্ষ আশা করছে, বর্তমান স্বচ্ছ ও অনুকূল পরিবেশ বজায় থাকলে এ লক্ষ্যও অর্জন সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

Recent Comments