Wednesday, June 24, 2026
Home খেলাধুলা অবসরের ইঙ্গিত মেসির মুখে !

অবসরের ইঙ্গিত মেসির মুখে !

ফুটবল দুনিয়ার মহাতারকা লিওনেল মেসি যেন এবার সত্যিই বিদায়ের সুর শোনাতে শুরু করেছেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে এটি হতে যাচ্ছে তার শেষ ম্যাচ— এমনটিই নিজ মুখে জানালেন তিনি।

আগামী শুক্রবার ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে নামবেন মেসি। সেটিই হবে আর্জেন্টিনার ঘরের মাঠে বাছাইপর্বে তার শেষ লড়াই। কিন্তু এরই মধ্যে সাবেক সতীর্থ এজেকুয়েল লাভেজ্জিকে দেওয়া সাক্ষাৎকারে শীঘ্রই নিজের ক্যারিয়ারের ইতি টানার আগাম বার্তা দিয়ে দিলেন সাবেক বার্সা কিংবদন্তী!

কনমেবলের হয়ে মেসির সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন লাভেজ্জি। এসময় ফুটবল ও ক্যারিয়ার ভাবনা নিয়ে অনেক কথাই শেয়ার করেছেন ৩৫ বছর বয়সী পিএসজি ফরোয়ার্ড। কিন্তু ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, অবসরের কথা ভাবছেন বলে ইঙ্গিত দিয়েছেন মেসি।

সাক্ষাৎকারে মেসি বলেন, “আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং উপভোগ করি। এই একটা কাজই আমি সারাজীবন করে এসেছি এবং আমি নিশ্চিত যে কোনো না কোনোভাবে ফুটবলের সাথেই সারাজীবন যুক্ত থাকবো; কিভাবে সেটা জানিনা। তবে আমার মনে হয়, আমি নিজে আর খুব বেশিদিন ফুটবল খেলবো না।”

‘ভেনেজুয়েলা ম্যাচটার পর আর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কিছু হবে কিনা জানি না। তাই এই ম্যাচটা ভীষণ আলাদা। আমার পুরো পরিবার সেদিন মাঠে থাকবে। এরপর কী হবে জানি না।

আগামী গ্রীষ্মে উত্তর আমেরিকায় বসবে ২০২৬ বিশ্বকাপের আসর। সেখানেই হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে তাকে। এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৮৪ ম্যাচে ১১২ গোল করেছেন মেসি। সমর্থকরা চান মরুর বুকে ঝড় তোলার মতো যুক্তরাষ্ট্রেও মেসি রাঙিয়ে তুলবেন তার শেষ বিশ্বকাপ।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ২৪ জুন, ২০২৬ বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব...

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

Recent Comments