Wednesday, June 24, 2026
Home শিক্ষা ও সংস্কৃতি শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য পান, সিগারেট এবং যেকোনো নেশাদ্রব্য গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) বা ই-সিগারেট ব্যবহারের বিরুদ্ধে কঠোর সতর্কতা আরোপের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন স্বাক্ষরিত এক নীতিমালায় এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা পরিদর্শনকালে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং তা পরিদর্শন প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেন।

নীতিমালায় আরও বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালীন সময়ে শিক্ষক-শিক্ষিকাদের পান, সিগারেট বা যেকোনো ধরনের নেশাজাত দ্রব্য গ্রহণ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) ব্যবহার বিষয়ে সতর্ক করার জন্য শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে প্রশিক্ষণপ্রাপ্তদের নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে স্বাস্থ্যসম্মত পরিবেশে রূপান্তরের লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments