Saturday, June 27, 2026
Home পুঁজিবাজার পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারা

পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারা

পাঁচ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় দেশের পুঁজিবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক বেড়েছে ৩০ পয়েন্ট। লেনদেন হয়েছে ৯৭৬ কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ১০৬ পয়েন্ট। বেড়েছে লেনদেনও।

টানা পাঁচ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী ধারা ঢাকা স্টক এক্সচেঞ্জে। সপ্তাহের দ্বিতীয় দিনে প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে হয় ৪ হাজার ৭৬৮।

লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ১৯৫টির, কমে ১২৮টির। অপরিবর্তিত ছিলো ৩২টির দাম। কার্যদিবসের ব্যবধানে ৬০ কোটি টাকা বেড়ে লেনদেন হয় ৯৭৬ কোটি টাকা।

এদিন লেনদেনের শীর্ষে ছিলো-
লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড
খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড
ওরিয়ন ইনফিউশন লিমিটেড
এডিএন টেলিকম লিমিটেড
ওরিয়ন ফার্মা লিমিটেড

সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। সার্বিক সূচক সিএএসপিআই ১০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৪৩ পয়েন্টে।

লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ১৫৭টির, কমে ৮৫টির। অপরিবর্তিত ছিলো ৩১টির দাম। আগের কার্যদিবসের চেয়ে কিছুটা বেড়ে লেনদেন হয় ৩২ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments