Friday, June 26, 2026
Home পুঁজিবাজার এআই ব্যবহার করে পুঁজিবাজারে প্রতারণা, বিনিয়োগকারীদের বিএসইসির সতর্কবার্তা

এআই ব্যবহার করে পুঁজিবাজারে প্রতারণা, বিনিয়োগকারীদের বিএসইসির সতর্কবার্তা

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মার্কেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। প্রতারক চক্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (হোয়াটস্অ্যাপ, টেলিগ্রাম) বিনিয়োগকারীদের লোভনীয় বার্তা পাঠিয়ে প্রতারণা করছে। এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে বিনিয়োগকারীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি সতর্কবার্তা গণমাধ্যমে পাঠানো হয়।

বার্তায় বিএসইসি জানায়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারকচক্র পুঁজিবাজারে বিনিয়োগের জন্য লোভনীয় প্রস্তাব করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে। এই ধরনের প্রলোভনমূলক বিনিয়োগ প্রস্তাব থেকে সব বিনিয়োগকারীকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছে কমিশন।

এছাড়া সতর্ক বার্তায় নিজ নামের বিও হিসাব এবং নিবন্ধিত স্টক ব্রোকার বা মার্চেন্ট ব্যাংকার বা পোর্টফোলিও ম্যানেজারের মাধ্যম ছাড়া পুঁজিবাজারে সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় বা আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিও আইডি থাকা আবশ্যক, যা নিবন্ধিত স্টক ব্রোকার বা ডিপোজিটরি পার্টিসিপ্যান্ট এর মাধ্যমে খোলা হয়।

বিএসইস আরো জানায়, সিকিউরিটিজ বা শেয়ার ক্রয়-বিক্রয় সংক্রান্ত লেনদেন বিনিয়োগকারীর নিজ নামে পরিচালতি বিও হিসাবে সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে কিনা তা নিশ্চিত হওয়া আবশ্যক। বিনিয়োগকারীর নিজ স্বার্থেই এ বিষয়গুলোতে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে।

সতর্কবার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণ চক্রের বিষয়ে বা পুঁজিবাজার সংক্রান্ত কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তা কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে জানানোর জন্য বলা হয়েছে।

মার্কেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, প্রতারক চক্র প্রথমে সামান্য মুনাফা দেখিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা হয় এবং পরে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বড় অঙ্কের বিনিয়োগে প্রলুব্ধ করা হয়ে থাকে। এভাবে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিতে এক সময় বিনিয়োগকারীকে জানানো হয় যে, যেই মোবাইল অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করেছে সেটিতে সমস্যা হয়েছে তার জন্য বিনিয়োগকারীকে আরও অর্থ দিতে হবে। এভাবে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত অর্থ নেওেয়ার পর প্রতারকচক্র ভুক্তভোগীকে ব্লক করে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মালয়েশিয়া–চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে চীন থেকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ...

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শুধু আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের মাধ্যমে মাদকের বিস্তার...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর চীন সফরের সমাপ্তি দিনে কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে। বেইজিংয়ে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা এবং...

Recent Comments