Friday, June 26, 2026
Home জাতীয় ঈদে মিলাদুন্নবীর ছুটি ৬ সেপ্টেম্বর

ঈদে মিলাদুন্নবীর ছুটি ৬ সেপ্টেম্বর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নির্ধারিত সরকারি ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্ব নির্ধারিত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) এর পরিবর্তে নতুন তারিখ ৬ সেপ্টেম্বর (শনিবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সে হিসেবে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এই প্রেক্ষিতে পূর্বে ঘোষিত ৫ সেপ্টেম্বরের পরিবর্তে ৬ সেপ্টেম্বরকে সাধারণ ছুটি হিসেবে পুনর্নির্ধারণ করা হলো।

উল্লেখ্য, এই ছুটির দিনটিতে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট...

মালয়েশিয়া–চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে চীন থেকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ...

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

Recent Comments