Thursday, June 25, 2026
Home কর্পোরেট রয়্যাল এনফিল্ড কেনায় বিশেষ সুবিধা দেবে কমিউনিটি ব্যাংক

রয়্যাল এনফিল্ড কেনায় বিশেষ সুবিধা দেবে কমিউনিটি ব্যাংক

বাংলাদেশে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনার ক্ষেত্রে এখন থেকে বিশেষ সুবিধ পাবেন কমিউনিটি ব্যাংক এর ক্রেডিট কার্ডধারীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট)  ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইফাদ মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত, কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন-উর রহমান।

চুক্তিতে ব্যাংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন হেড অব কার্ডস জাহির আহমেদ এবং ইফাদ মোটরসের পক্ষ থেকে হেড অব বিজনেস মুইদুর রহমান তানভীর।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইফাদ মোটরসের হেড অব কমার্শিয়াল অ্যান্ড ব্যাংকিং এম. এ. আজিজ, অ্যাকাউন্টস ও ফাইন্যান্স বিভাগের সিনিয়র ম্যানেজার মো. মাসুদ হোসেন মিজিসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইফাদ মোটরস লিমিটেড বাংলাদেশে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের অনুমোদিত ডিস্ট্রিবিউটর ও প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

Recent Comments