Saturday, June 27, 2026
Home কর্পোরেট স্তন ক্যানসারের ঝুঁকি শনাক্তে ডিজিটাল প্রযুক্তি

স্তন ক্যানসারের ঝুঁকি শনাক্তে ডিজিটাল প্রযুক্তি

মেটলাইফের থ্রিসিক্সটি হেলথ মোবাইল অ্যাপ স্তন ক্যানসার প্রতিরোধ এবং এসংক্রান্ত সচেতনতা বাড়াতে নিয়ে এসেছে নতুন ফিচার। এই অ্যাপ ব্যবহারকারীদের বিভিন্ন সূচক ও উপসর্গ বিশ্লেষণ করে স্তন ক্যানসারের সম্ভাব্য ঝুঁকি নির্ণয় করতে সাহায্য করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুসারে, প্রতি বছর প্রায় ২.৩ মিলিয়নেরও বেশি মানুষ স্তন ক্যানসারে আক্রান্ত হয়। প্রাপ্তবয়স্করা যে সব ক্যানসারে সবচেয়ে বেশি আক্রান্ত হন এর মধ্যে স্তন ক্যানসার অন্যতম।

এই নতুন ফিচার নারী ব্যবহারকারীদের জন্য স্তন ক্যানসারের ঝুঁকি নির্ণয়ের প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে তৈরি করা হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে নারীরাই স্তন ক্যানসারে আক্রান্ত হন এবং নারীদের সুস্বাস্থ্য নিশ্চিতে পুরুষরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ বিষয়ে গুরুত্বারোপ করেই মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ অ্যাপে স্তন ক্যানসারের ঝুঁকি শনাক্তের ফিচার নিয়ে এসেছে। পুরুষ ব্যবহারকারীরা তাদের পরিবারের নারী সদস্যদের এ ফিচার ব্যবহার করতে উৎসাহিত করার মাধ্যমে স্তন ক্যানসারের প্রাথমিকপর্যায়ে ঝুঁকি নির্ণয় ও প্রতিরোধের সহায়তা করতে পারবেন।

স্তন ক্যানসার শনাক্তকরণ ফিচারটি তৈরি করেছে বাংলাদেশের স্বাস্থ্যসংক্রান্ত প্রযুক্তি স্টার্টআপ সিএমইডি হেলথ। থ্রিসিক্সটি হেলথ অ্যাপের সব ব্যবহারকারী নতুন এ ফিচার ব্যবহার করতে পারবেন।

থ্রিসিক্সটি হেলথ অ্যাপে বিভিন্ন প্রয়োজনীয় হেলথ ম্যানেজমেন্ট টুল আছে। এই অ্যাপে বিভিন্ন ধরনের বিশ্লেষণধর্মী তথ্য পাওয়া যায়, যা ব্যবহারকারীদের তাদের স্বাস্থ্যসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে এবং জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা রাখবে।

অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments