চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভাটি হাইব্রিড মডেলে আয়োজন করা হয়, যাতে শেয়ারহোল্ডাররা সরাসরি উপস্থিত থাকার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম থেকেও অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল আকতার। সভা পরিচালনায় ছিলেন কোম্পানির সচিব জিএম রাশেদ। এসময় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ আসিফ সাম্ছসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এজিএমে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদন করা হয়। একইসঙ্গে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে পরিচালনা পর্ষদের তিনজন পরিচালককে পুনর্নির্বাচিত করা হয়।
সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত দেন। উপস্থিত বক্তারা জানান, বীমা খাতের আধুনিকায়ন, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রযুক্তি নির্ভর কার্যক্রম আরও জোরদার করার মাধ্যমে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স আগামী দিনে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন করবে।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী মো. নুরুল আকতার শেয়ারহোল্ডারদের আস্থা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং কোম্পানিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।


