Wednesday, June 24, 2026
Home জাতীয় জালিমের বিরুদ্ধে বিদ্রোহের প্রেরণা যুগিয়েছেন কাজী নজরুল ইসলাম : তারেক রহমান

জালিমের বিরুদ্ধে বিদ্রোহের প্রেরণা যুগিয়েছেন কাজী নজরুল ইসলাম : তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে কবির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।

বাণীতে তিনি বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালবাসা। তাঁর রুহের মাগফিরাত কামনা করি।”

তারেক রহমান উল্লেখ করেন, অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত কবি নজরুল বিংশ শতাব্দীর বাংলা ভাষার প্রধান কবি ও সঙ্গীতজ্ঞ ছিলেন। শৈশব থেকে কঠিন জীবন-সংগ্রাম তাঁকে প্রতিবাদী করে তোলে, যা তাঁর সাহিত্যকর্মে প্রতিফলিত হয়েছে।

তিনি আরও বলেন, নজরুলের রচনা আজও শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির প্রেরণা দেয়। মহান স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ সালের গণআন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ নানা সংগ্রামে কবির কবিতা ও গান মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে।

“মানব প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত কবি কাজী নজরুল ইসলাম। মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে আত্মনিবেদিত হতে তাঁর রচনা আমাদের উদ্বুদ্ধ করে। তাঁর সাহিত্যকর্ম যুগে যুগে অধিকারহারা মানুষকে সাহসী প্রতিবাদে উদ্দীপ্ত করবে এবং চিরকাল স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে,” যোগ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

Recent Comments