Wednesday, June 24, 2026
Home জাতীয় জামায়াত নয়, অন্য কয়েকটি ইসলামি দলের সঙ্গে জোট হতে পারে বিএনপির

জামায়াত নয়, অন্য কয়েকটি ইসলামি দলের সঙ্গে জোট হতে পারে বিএনপির

জোট গঠনে কয়েকটি ইসলামি দলের সঙ্গে বিএনপি আলোচনা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সঙ্গে জোট হতে পারে, আগামীর সরকারেও তারা থাকতে পারে। এছাড়া কয়েকটি ইসলামি ঘরনার দলের সঙ্গে আলোচনা হচ্ছে, তাদের সঙ্গে জোট হতে পারে, সেটি চূড়ান্ত নয়।’

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে দেশের সমসাময়িক বিষয়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিএনপি কোনো সংশয় দেখছে না বলে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা দেখছি না। তবে দু-একটি দল বিভ্রান্তির চেষ্টা করছে; এটি তাদের কৌশল হতে পারে। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা বিএনপির।’

এই বিএনপি নেতা বলেন, ‘এই সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা, অন্য কিছু ভাবার অবকাশ নেই। এবারের নির্বাচন হবে রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক ঘটনা।’

তিনি বলেন, ফেব্রুয়ারিতে রমজান শুরুর এক সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো সংশয় নেই। যারা বাহানা দিয়ে নির্বাচন বয়কট করবে, তারা মাইনাস হয়ে যাবে। জোটের বিষয়ে কয়েকটি ইসলামি ঘরানার দলের সঙ্গে আলোচনা হচ্ছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন বলেন, রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক ঘটনা হবে এবারের নির্বাচন। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশার কথাও এ সময় জানান তিনি।

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি, গণপরিষদের দাবিকে রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু মনে করছেন না সালাহউদ্দিন। তার মতে, মাঠ গরম করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল এসব বিষয় সামনে এনেছে। তিনি বলেন, ‘দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে। যারাই নির্বাচনের বিপক্ষে কথা বলবে, তারাই মাইনাস হয়ে যাবে।’

সালাহউদ্দিন বলেন, ‘অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। সবার ঐকমত্যের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। তত্ত্বাবধায়কের বিষয়টি পুনর্বহাল হওয়ার পরে পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে। এই সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা করছি। অন্য কিছু ভাবার অবকাশ নেই।’

তিনি বলেন, ‘কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীনতা। যারা বাহানা দিয়ে বয়কট করবে, তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে।’

নির্বাচনী জোট নিয়ে বিএনপির ভাবনা জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জামায়াতের সঙ্গে জোট করার সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, তাদের সঙ্গে জোট হতে পারে, আগামীর সরকারেও তারা থাকতে পারে। এ ছাড়া কয়েকটি ইসলামি ঘরানার দলের সঙ্গে আলোচনা হচ্ছে, তাদের সঙ্গে জোট হতে পারে। তবে এসব বিষয় এখনো চূড়ান্ত নয়।’

জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘সনদের অঙ্গীকারনামার কিছু বিষয় অযৌক্তিক মনে করেছে বিএনপি। বিকল্প প্রস্তাব ঐকমত্য কমিশনের আলোচনার সময় দেওয়া হবে। সংবিধানের ওপরে স্থান পায়—এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

Recent Comments