Saturday, June 6, 2026
Home পুঁজিবাজার সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় বাদ দেওয়ার দাবি উদ্যোক্তাদের

সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় বাদ দেওয়ার দাবি উদ্যোক্তাদের

বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংক একীভূত করে একটি বড় ব্যাংক গঠনের পরিকল্পনা নিয়েছে। তবে এই প্রক্রিয়া থেকে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)-কে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক রেজাউল হকসহ ৯ জন উদ্যোক্তা শেয়ারহোল্ডার।

গত মঙ্গলবার তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ বিভাগের সচিব বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠান। এই পাঁচটি ব্যাংকের মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

চিঠিতে উদ্যোক্তারা জানান, তারা ১৯৯৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যাংকের পরিচালনায় সক্রিয় ছিলেন। এরপর এস আলম গ্রুপ ব্যাংক দখল করে এবং সেই সময় ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা জামানতবিহীন ঋণ হিসেবে বিদেশে পাঠানো হয়। উদ্যোক্তারা অভিযোগ করেন, এতে ব্যাংকের আর্থিক অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নীরব দর্শক বা সহায়ক ভূমিকা নিয়েছে।

উদ্যোক্তারা উল্লেখ করেন, বর্তমান পরিচালনা পর্ষদে মাত্র একজন উদ্যোক্তা পরিচালক রয়েছেন, বাকিরা স্বতন্ত্র পরিচালক। এতে ব্যাংকের পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। চিঠিতে তারা বলেন, একীভূতকরণ প্রক্রিয়া শুরু করার আগে প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হয়নি, যা অন্যায় ও আইনবিরুদ্ধ। উদ্যোক্তারা মনে করেন, ব্যাংকের দায়িত্ব তাদের হাতে ফিরিয়ে দিলে প্রতিষ্ঠানটি পুনরায় লাভজনক ব্যাংকে পরিণত হতে পারবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচন আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট

চলতি জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা ও আচরণবিধি হালনাগাদ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরপর আগামী...

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। দলের...

আদ্-দ্বীনের জবাব সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিলের ইঙ্গিত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

জলবায়ু বার্তা প্রণয়ন ও পরিবেশ দিবস উদযাপন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেছেন। শনিবার (৬ জুন) সকালে...

Recent Comments