কক্সবাজারের সিগাল হোটেলস এবং টাঙ্গাইলের সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজে ইস্টার্ন ব্যাংক (ইবিএল) কার্ডধারীরা এখন উপভোগ করতে পারবেন এক্সক্লুসিভ সুবিধা। সম্প্রতি এ সুবিধা নিশ্চিত করতে ইবিএল ও সিগাল গ্রুপ অব কোম্পানিজের মধ্যে গ্রাহক সুবিধা চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
ইবিএল-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল এবং এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং সিগাল গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ চৌধুরী চুক্তি স্বাক্ষর এবং বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএল রিটেইল অ্যালায়েন্স বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারজানা কাদের, সিগাল গ্রুপের ফিন্যান্স ব্যবস্থাপক মোঃ সাদিকুর রহমান সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।


