দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৫৭৯ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৫ আগস্ট) বেলা ১২টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩৬ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৯ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৮১ ও ২১১১ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৫টি, কমেছে ১৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের।


