Saturday, May 30, 2026
Home জাতীয় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে রোডম্যাপের কাজ চলছে: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে রোডম্যাপের কাজ চলছে: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে রোডম্যাপ তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। আর দুই দেশেই বিপুল সম্ভাবনা আছে উল্লেখ করে আন্তর্জাতিক বাজারে সমন্বিতভাবে নিজেদের ব্যবসা সম্প্রসারণের তাগিদ দিয়েছেন তিনি।
প্রথমবারের মতো ৪ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান শেষ দিন রোববার (২৪ আগস্ট) বিকেলে বৈঠকে বসেন দেশের শীর্ষস্তরের ব্যবসায়ীদের সঙ্গে। মতিঝিলে এফবিসিআইয়ে আয়োজিত এই সভায় উঠে আসে দুই দেশের ব্যবসায়িক সম্ভাবনার কথা।
এ সময় পর্যটন, পাট, চা, চিনিসহ বিভিন্ন খাতে ব্যবসায়িক সম্ভাবনার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। দেশটির উচ্চ শুল্ক কমানোর আহ্বান জানিয়ে বাংলাদেশে বিনিয়োগের প্রত্যাশা তুলে ধরেন তারা। সভায় এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, সম্ভাবনা কাজে লাগাতে পারলে উপকৃত হবে দুই দেশ।
এফবিসিসিআইয়ের প্রশাসক বলেন, আমার দৃঢ় বিশ্বাস, একত্রে কাজ করলে আমাদের ব্যবসার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করার পাশাপাশি দুই দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।
এ সময় জাম কামাল খান জানান, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণে রোডম্যাপ তৈরির কাজ চলছে। পাশাপাশি দ্রুতই ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর আশা প্রকাশ করেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, আমরা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের খসড়া নিয়ে কাজ করছি। একই সময়ে আমরা বিটিং এবং এফটিএ’র খসড়া নিয়েও কাজ করছি, যা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এখনই দুই দেশের দীর্ঘমেয়াদে একসঙ্গে কাজ করার জন্য উত্তম সময়। ইনশাআল্লাহ, দ্রুততম সময়ে আপনারা বাংলাদেশে পাকিস্তানের মধ্যে আকাশপথে যোগাযোগের উন্নতি দেখতে পাবেন।
দুই দেশেই বিপুল সম্ভাবনা আছে উল্লেখ করে আন্তর্জাতিক বাজারে সমন্বিতভাবে নিজেদের ব্যবসা সম্প্রসারণের তাগিদ দেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি...

দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন স্থায়ীভাবে আশ্রয় পেয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহাকে ঘিরে প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি...

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

Recent Comments