Sunday, June 14, 2026
Home কর্পোরেট হামদর্দ বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

হামদর্দ বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা রাজধানীর বাংলামটরস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। সভায় উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, ট্রাস্টি বোর্ডের মহাসচিব ও হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডা. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষ অতিথিরা।

সভায় হামদর্দ বাংলাদেশের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মানবকল্যাণমূলক কার্যক্রম, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং শিক্ষা ও গবেষণায় প্রতিষ্ঠানটির অবদান আরও জোরদারের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশেষ অতিথির মধ্যে ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান প্রফেসর আবু আহমেদ, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ এবং সাবেক সিনিয়র জেলা জজ আবুল হোসেন খন্দকার। এছাড়া অনলাইনের মাধ্যমে সভায় যুক্ত হন ওয়াক্‌ফ প্রশাসক মো. নুর-ই-আলম ও মাওলানা মো. আবদুল মুনায়েম

সভায় হামদর্দ বাংলাদেশের সিনিয়র পরিচালক, পরিচালক উৎপাদন, পরিচালক মার্কেটিং, পরিচালক অর্থ ও হিসাব, কোম্পানি সেক্রেটারি ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভার মাধ্যমে প্রতিষ্ঠানটির আধুনিকায়ন, গবেষণা উন্নয়ন এবং সমাজসেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রক্রিয়া শুরু হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া ও ভন্দুর চর সীমান্ত এলাকায় দুই শিশু ও নারীসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে...

আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা...

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অব্যাহত...

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

Recent Comments