Friday, April 17, 2026
Home কর্পোরেট প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে ডা. আরিফুর রহমান

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে ডা. আরিফুর রহমান

প্রিমিয়ার ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা শেয়ারহোল্ডার ডা. আরিফুর রহমান। সম্প্রতি ব্যাংকের ৩১৪তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

ডা. আরিফুর রহমান জনস্বাস্থ্য, সামরিক চিকিৎসা, ব্যাংকিং ও ব্যবসায়িক নেতৃত্বে চার দশকেরও বেশি সময় ধরে অবদান রেখে চলেছেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি সৌদি আরবে চিকিৎসক হিসেবে দীর্ঘ ও সফল ক্যারিয়ার গড়ে তোলেন। সেখানে তিনি একজন বিশ্বস্ত চিকিৎসক ও উপদেষ্টা হিসেবে খ্যাতি লাভ করেন।

বাংলাদেশি কর্মসংস্থান সৃষ্টিতেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার প্রচেষ্টায় অসংখ্য বাংলাদেশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান, যা ২০০৪ সালের ইউএনডিপি প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়। এছাড়া, আন্তর্জাতিক সহযোগিতা অর্জনেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সৌদি সরকারের সহায়তায় বরিশালে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং কভিড-১৯ মহামারির সময় বাংলাদেশে ন্যাজাল ভ্যাকসিন ট্রায়ালের ব্যবস্থা তার উদ্যোগেই সম্ভব হয়।

নতুন পরিচালনা পর্ষদে আরও দায়িত্ব পেয়েছেন নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান মো. ফোরকান হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন এবং স্বতন্ত্র পরিচালক শেখ মোর্শেদ জাহান ও এম নুরুল আলম।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানীর শাহবাগ এলাকায় দীর্ঘদিন ফুটপাতে মানবেতর জীবনযাপন করা গোলাপি বেগমের জীবনে নতুন আশার আলো জ্বলেছে। তার জন্য স্থায়ী আবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে...

যুদ্ধবিরতি শুরু: ঘরে ফিরছেন বাস্তুচ্যুত লেবানিজরা

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার বাস্তুচ্যুত লেবানিজরা বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এবং দক্ষিণ লেবাননের শহর ও গ্রামগুলোতে ফিরতে শুরু করেছেন। শুক্রবার ভোরে সতর্ক...

অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধান নিয়োগ পরীক্ষা সংক্রান্ত একটি রিটের নথি যথাসময়ে হাইকোর্টে উপস্থাপন না করার অভিযোগে অ্যাটর্নি জেনারেলের...

হজযাত্রীদের সেবা নিশ্চিত না হলে পদে থাকার অধিকার নেই: ধর্মমন্ত্রী

ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের...

Recent Comments