Thursday, June 25, 2026
Home জাতীয় সিএনজির স্টার্ট বন্ধ করে ছিনতাই করে চক্রটি

সিএনজির স্টার্ট বন্ধ করে ছিনতাই করে চক্রটি

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সিএনজি স্টার্ট বন্ধ করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাদের হেফাজত থেকে ৩টি ছুরি, ২টি ছিনতাইকৃত মোবাইল ফোন এবং ১টি সিএনজি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-মো. জাকির হোসেন, মো. নজরুল ইসলাম (৪৭), মো. মিজানুর রহমান (৪৫) ও মো. হাফিজুল ইসলাম ওরফে হাবু (৪৫)।

অভিযোগে বলা হয়, রাজশাহী থেকে ঢাকার টেকনিক্যাল বাস স্ট্যান্ডে আসা এক যাত্রী সিএনজিতে গন্তব্যের উদ্দেশে রওনা হন। জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে পৌঁছানোর পর সিএনজিচালক সিএনজি বন্ধ করে দিয়ে গাড়ি নষ্টের কথা বলে সময়ক্ষেপণ করেন। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা তিন ছিনতাইকারী সিএনজি চালকের সহযোগিতায় যাত্রীর গলায় ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করে নগদ টাকা, দুটি মোবাইল ফোন এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা ছিনতাই করে।

ছিনতাইকারীরা অতিরিক্ত টাকার জন্য যাত্রীকে মারধর ও চাপ প্রয়োগ করলে তিনি পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে আরও টাকা এনে দিতে বাধ্য হন। পরে ছিনতাইকারীরা তাকে আগারগাঁও এলাকায় ফাঁকা জায়গায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

এই অভিযোগের ভিত্তিতে ডিবি-তেজগাঁও ছায়া তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, এই ছিনতাইয়ের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত, যারা দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ করে আসছে। শেরে বাংলা নগর থানায় এই চক্রের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। ডিবি পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি এবং চালককে শনাক্ত করে।

বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টায় গাবতলী টেকনিক্যাল বাস স্ট্যান্ড থেকে সিএনজিচালক মো. জাকির হোসেনকে গাড়িসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, ছিনতাই চক্রের অপর সদস্যরা আগারগাঁও পুরোনো বাণিজ্য মেলা এলাকায় ছিনতাইয়ের জন্য অপেক্ষা করছে। ডিবির একটি দল যাত্রী বেশে সিএনজিতে উঠে আগারগাঁওয়ের উদ্দেশে রওনা দেয়। সেখানে পৌঁছে চালক গাড়ির স্টার্ট বন্ধ করলে ছিনতাই চক্রের বাকি তিন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে সিএনজির কাছে আসে। ডিবি দল তৎক্ষণাৎ অভিযান চালিয়ে মো. নজরুল ইসলাম ও মো. মিজানুর রহমানকে অস্ত্রসহ গ্রেফতার করলেও অপর আসামি মো. হাফিজুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। পরে আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঢাকার বিভিন্ন স্থানে একাধিক ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments