Friday, May 1, 2026
Home জাতীয় রাষ্ট্রপতির কাছে পাকিস্তানের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতির কাছে পাকিস্তানের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নতুন হাইকমিশনার পাঠিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (১৯ আগস্ট) বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার। তিনি সাবেক হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফকে সরিয়ে নেয়ার পর নতুন দায়িত্ব পালন পেলেন।

ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অনুষ্ঠানে হাইকমিশনার পাকিস্তানের নেতৃত্ব ও জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানান।

ইমরান হায়দার বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, বিশ্বাস ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে গড়ে উঠেছে। পারস্পরিক স্বার্থে এ সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে পাকিস্তান আগ্রহী।

ইমরান হায়দারকে অভিনন্দন জানিয়ে কূটনৈতিক দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি বাংলাদেশে তার মেয়াদে সফলতা কামনা করেন। এর আগে মিয়ানমারে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান হায়দার। ঢাকায় তিনি সাবেক হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হলেন। মারুফ ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশে দায়িত্ব নিয়েছিলেন। প্রায় দেড় বছর পর গত মে মাসে তাকে হঠাৎ ইসলামাবাদে ফিরিয়ে নেওয়া হয়। তখন তিনি দুই সপ্তাহের ছুটিতে ঢাকা ত্যাগ করায় কূটনৈতিক অঙ্গনে নানান আলোচনা-সমালোচনা দেখা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রূপালী ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের...

চতুর্থ প্রান্তিকে আদানি পাওয়ারের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ

বিদ্যুৎ চাহিদার প্রতিকূলতার মধ্যেও চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ। একই সঙ্গে ২০২৫-২৬...

লিগ্যাসি ফুটওয়্যারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার  (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের...

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের...

Recent Comments