Thursday, June 25, 2026
Home আন্তর্জাতিক নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিলো আরও এক দেশ

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিলো আরও এক দেশ

নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। সম্প্রতি থাইল্যান্ডের সঙ্গে সংঘর্ষ থামাতে ট্রাম্পের ভূমিকার স্বীকৃতি স্বরূপ তাকে এই মনোনয়ন দিয়েছে দেশটি।

শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, সম্প্রতি থাইল্যান্ডের সঙ্গে সংঘর্ষ থামাতে মধ্যস্থতার ভূমিকার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে কম্বোডিয়া।

কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী হুন মানেত নরওয়ের নোবেল কমিটিতে একটি মনোনয়নপত্র পাঠিয়েছেন। ৭ আগস্ট নম পেন থেকে পাঠানো চিঠিতে হুন মানেত বলেন, “এটি শুধু আমার কৃতজ্ঞতা নয়, কম্বোডিয়ার জনগণের আন্তরিক কৃতজ্ঞতারও প্রতিফলন।” তিনি ট্রাম্পের “অসাধারণ রাষ্ট্রীয় নেতৃত্ব” এবং সংঘাত নিরসনে তার অঙ্গীকারের প্রশংসা করে বলেন, ট্রাম্প বিশ্বের নানা উত্তেজনাপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে পাঁচদিন ধরে সীমান্তে বিমান হামলা ও রকেট হামলায় বহু মানুষ হতাহত হন। এই উত্তেজনা ২৮ জুলাই একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। এর আগে ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং সতর্ক করেন যে, সংঘাত চলতে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তি ঝুঁকিতে পড়বে। যুদ্ধবিরতির পর ট্রাম্প আবারও উভয় নেতাকে অভিনন্দন জানান।

 

এর আগে ভারতের সঙ্গে প্রাণঘাতী সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছানোর মধ্যস্থতার স্বীকৃতি হিসেবে গত জুন মাসে পাকিস্তানও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছিল। এরপর গত জুলাইয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনীত করার কথা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments