Saturday, June 13, 2026
Home কর্পোরেট প্রাইম ব্যাংক ও ইএসডিও-এর মধ্যে বেতন ব্যবস্থাপনা চুক্তি স্বাক্ষরিত

প্রাইম ব্যাংক ও ইএসডিও-এর মধ্যে বেতন ব্যবস্থাপনা চুক্তি স্বাক্ষরিত

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এখন থেকে প্রাইম ব্যাংক পিএলসির আধুনিক পে-রোল ব্যাংকিং সুবিধা উপভোগ করবে। সম্প্রতি ইএসডিওর প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিক আয়োজনে এই সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির মাধ্যমে ইএসডিওর কর্মীরা নিরাপদ ও সুবিধাজনক উপায়ে বেতন গ্রহণ, অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, এটিএম সুবিধাসহ নানা ব্যাংকিং সেবা সহজেই পাবেন। এটি ইএসডিওর মানবসম্পদ ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও প্রযুক্তিনির্ভর করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

চুক্তিতে ইএসডিওর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট হাসিনা ফেরদৌস, মো. আব্দুল হালিম, সেলিম ওয়াহেদ সিদ্দিকি, শেখ নূর আলম এবং আবু ফারুক আহমেদ।

এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরও সমন্বিত আর্থিক সেবার পথ প্রশস্ত করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

Recent Comments