Saturday, June 13, 2026
Home কর্পোরেট ইউনিয়ন ব্যাংক পিএলসি এর নবগঠিত পরিচালনা পর্ষদের ৫০তম সভা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক পিএলসি এর নবগঠিত পরিচালনা পর্ষদের ৫০তম সভা অনুষ্ঠিত

ঢাকা, ৭ আগস্ট ২০২৫ — ইউনিয়ন ব্যাংক পিএলসি.-এর নবগঠিত পরিচালনা পর্ষদের ৫০তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ।

সভায় উপস্থিত ছিলেন পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ুন কবীর, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান জনাব শেখ জাহিদুল ইসলাম, এফসিএ, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ, পরিচালক জনাব মোহাম্মদ সাইফুল আলম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ হুমায়ুন কবির।

এছাড়াও সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইকবাল ও জনাব মিজানুর রহমান কার্যপোলক্ষ্যে অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের সামগ্রিক ব্যবসা অগ্রগতি, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নয়নে বিভিন্ন কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়। ব্যাংকের ব্যবসা সম্প্রসারণে নতুন শাখা খোলা, এসএমই ও কৃষিঋণ কার্যক্রম জোরদার, এবং আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গ্রাহক সন্তুষ্টি অর্জনে দ্রুত সেবা প্রদান ও অভিযোগ নিষ্পত্তির বিষয়ে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পরিচালনা পর্ষদ আশাবাদ ব্যক্ত করে যে, গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে ব্যাংক অচিরেই একটি টেকসই ও গ্রাহককেন্দ্রিক আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments