Saturday, June 13, 2026
Home কর্পোরেট বিদেশি মুদ্রা গ্রাহকদের জন্য ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড সেবা চালু

বিদেশি মুদ্রা গ্রাহকদের জন্য ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড সেবা চালু

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তার বৈদেশিক মুদ্রা হিসাবধারীদের জন্য মাস্টারকার্ড ব্র্যান্ডের আন্তর্জাতিক ডেবিট কার্ড চালু করেছে। এ কার্ডের মাধ্যমে ব্যাংকের রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (RFCD), ফরেন কারেন্সি কারেন্ট (FCC) ও এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ERQ) হিসাবধারীরা এখন দেশ ও বিদেশে সরাসরি বৈদেশিক মুদ্রায় লেনদেন করতে পারবেন।

২০২৫ সালের ৭ আগস্ট, বৃহস্পতিাবর, রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক খাঁন। তিনি বলেন, “এই নতুন কার্ড ব্যাংকের গ্রাহকদের আন্তর্জাতিক লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। মাস্টারকার্ড বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং ডাইরেক্টর সোহেল আলিম।

ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি এমডি মাহমুদুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে.এম. মুনিরুল আলম আল-মামুন এবং ড. এম কামাল উদ্দীন জসীম উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং উইংপ্রধান মোঃ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ও মাস্টারকার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments