Saturday, June 13, 2026
Home কর্পোরেট এসবিএসি ব্যাংকে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংকে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংক পিএলসি.-এর চট্টগ্রাম অঞ্চলের শাখার কর্মকর্তাদের নিয়ে সম্প্রতি একটি স্থানীয় হোটেলে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মোঃ রবিউল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এ সময় এসবিএসি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া, ব্যাংকিং অপারেন্স বিভাগের প্রধান মোঃ মাসুদুর রহমান এফসিএ, কোম্পানি সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলী এফসিএস, ক্রেডিট ডিভিশনের প্রধান মোঃ আব্দুল মান্নান, প্রধান অর্থ কর্মকর্তা মান্নান বেপারী, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম এবং লিগ্যাল অ্যাফেয়ার্স এন্ড রিকভারি ডিভিশনের মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মোহাম্মাদ ইমতিয়াজ। সভায় চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহের সার্বিক কার্যক্রম, বিশেষ করে আমানত বৃদ্ধি ও ঋণ আদায়ের অগ্রগতি নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। কর্মকর্তাদের পারফরম্যান্স উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে করণীয় নির্ধারণে দিকনির্দেশনা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments