Friday, May 1, 2026
Home কর্পোরেট এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

এনআরবি ব্যাংকের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইকবাল আহমেদ; নিরীক্ষা কমিটির চেয়ারম্যান এ কে এম মিজানুর রহমান; ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম; স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, এস কে মতিউর রহমান ও শরিফ নরুল আহকাম, এমডি ও সিইও তারেক রিয়াজ খান প্রমুখ। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এনআরবি ব্যাংক তাদের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে। সম্প্রতি রাজধানীতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান ইকবাল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রিয়াজ খানসহ পরিচালকেরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনআরবি ব্যাংক।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ বলেন, ‘গ্রাহক, শেয়ারধারী ও নিয়ন্ত্রণকারী সংস্থাসহ সব কর্মকর্তা দীর্ঘ সময় ব্যাংকের পাশে থাকার জন্য তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য এনআরবি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। আগামী তিন বছরের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা বাস্তবায়ন করব।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনআরবি ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান এ কে এম মিজানুর রহমান; ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম; স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, এস কে মতিউর রহমান ও শরিফ নরুল আহকাম এবং উপব্যবস্থাপনা পরিচালকসহ জ্যেষ্ঠ কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।

এনআরবি ব্যাংক বাংলাদেশের চতুর্থ প্রজন্মের একটি ব্যাংক। ২০১৩ সালের ৪ আগস্ট ব্যাংকটি কার্যক্রম শুরু করে। গত বছরের শেষে এই ব্যাংকের মোট আমানত ছিল ৭ হাজার ৫২৩ কোটি টাকা। ২০২৩ সালে যা ছিল ৬ হাজার ৬৮৫ কোটি টাকা। গত বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ছিল ১১ পয়সা, যা ২০২৩ সালে ছিল ১ টাকা ৩৪ পয়সা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: গ্যাস, সড়ক ও বিমানবন্দরে উন্নয়নের প্রত্যাশা

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (২ মে) আধ্যাত্মিক নগরী সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সিলেট সফর। প্রধানমন্ত্রীর...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সরকার কি বাতিল করবে?

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার...

আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন

মহান মে দিবস আজ। ঐতিহাসিক মহান মে দিবস ২০২৬, রাষ্ট্রীয়ভাবে পালন করছে বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। মে দিবস...

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুর...

Recent Comments