Thursday, June 25, 2026
Home জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার চিঠি পেলেন সিইসি

সংসদ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার চিঠি পেলেন সিইসি

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন আয়োজন নিয়ে চিঠির বিষয়ে আলোচনার জন্য শিগগিরই কমিশন বৈঠকে বসবে।

 গত বুধবার (৬ আগস্ট) রাতে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়।
 
রাতে নির্বাচন কমিশনারের কাছে পাঠানো এক পত্রে এ নির্দেশনা পাঠান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
 
পত্রে বলা হয়েছে, নির্বাচন যেন হয় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম এখনই শুরু করতে হবে।
 
এর আগে গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সময়সীমা এবং নির্বাচন কমিশনকে চিঠি দেয়ার ঘোষণা দিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

Recent Comments