Saturday, April 18, 2026
Home জাতীয় ৫ আগস্ট উপস্থাপিত হবে জুলাই ঘোষণাপত্র: প্রেস উইং

৫ আগস্ট উপস্থাপিত হবে জুলাই ঘোষণাপত্র: প্রেস উইং

আসন্ন ৫ আগস্ট বিকেল ৫টায় অন্তর্বর্তী সরকার ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির সামনে উপস্থাপন করতে যাচ্ছে। শনিবার (২ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ইতোমধ্যেই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী সোমবার বিকেলে গণ-অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে এটি প্রকাশ করা হবে। ঘোষণাপত্রটি হবে একটি ঐতিহাসিক ও রাজনৈতিক দালিলিক দলিল, যেখানে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা ও অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরা হবে।

এদিকে, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও একই দিন সকালে এক বক্তব্যে জানান, ৫ আগস্ট বা তার আগেই ঘোষণাপত্রটি উন্মোচন হতে পারে। তিনি বলেন, “আমরা যে বাংলাদেশ কল্পনা করেছিলাম, সেই আকাঙ্ক্ষার একটি লিখিত দলিল থাকা জরুরি। সেই দালিলিক প্রমাণই হচ্ছে জুলাই ঘোষণাপত্র।”

তিনি আরও জানান, ঘোষণাপত্রে সব পক্ষের সম্মতি বা স্বাক্ষর প্রয়োজন হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এতে ইতিহাস, আন্দোলনের প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা থাকবে বলে জানান উপদেষ্টা।

জুলাই মাসের গণ-আন্দোলনকে কেন্দ্র করে এ ঘোষণাপত্রের গুরুত্ব বাড়ছে। এতে অংশ নেওয়া দল ও সংগঠনগুলোর ভূমিকা, আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ যাত্রাপথের দিক নির্দেশনা সংযুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে। ঘোষণাপত্র প্রকাশের সময় ও স্থানের বিষয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে প্রেস উইং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিভিক রূপান্তরকক ককন্দ্র ককর বাাংলাকেশ ভরকেইল কাংকেস ২০২৬ অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments