যানজট, কোলাহল, মোড়ে মোড়ে গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশার জট— সাধারণত এমনই চিত্র রাজধানীবাসীর নিত্যসঙ্গী। তবে, পবিত্র ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটির সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তিনদিন ছুটি উপলক্ষে অনেকেই বেড়াতে গেছেন। বুধবার অফিস করে রাতেই অনেকে গ্রামের বাড়িতে চলে গেছেন।
তিনদিনের এ ছুটির কারণে ঢাকার রাস্তায় যানবাহনের আনাগোনা কম। অন্যদিনের তুলনায় নেই বললেই চলে। রাজধানীর কোথাও ব্যস্ততা নিয়ে ছুটে চলা মানুষের জনজট নেই। সবখানেই প্রায় ফাঁকা ফাঁকা ভাব।


