Monday, June 15, 2026
Home জাতীয় সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিপুল অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নী সাহাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে উপসহকারী পরিচালক সাবেকুল নাহার পারুলের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

দুদক সূত্রে জানা যায়, মুন্নী সাহা ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে ৩৩টি হিসাব রয়েছে, যেগুলোর মধ্যে ১৮ কোটি ১৬ লাখ টাকার স্থিতি রয়েছে। এসব হিসাবের মধ্যে কয়েকটি এটিএন নিউজের ক্যামেরাম্যান তপন কুমার সাহা ও তার মা আপেল রানী সাহার সঙ্গে যৌথ মালিকানাধীন। ইতোমধ্যে এসব হিসাব আদালতের নির্দেশে ফ্রিজ করা হয়েছে।

২০২৫ সালের ২ জানুয়ারি দুদক আনুষ্ঠানিকভাবে এই অনুসন্ধান শুরু করে। এরপর ১৬ জুলাই আদালতের নির্দেশে ব্যাংক হিসাব জব্দ করা হয়। এছাড়া মুন্নী সাহাসহ তার স্বামী, মা ও দুই ভাইয়ের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, মুন্নী সাহার ব্যাংক হিসাবে প্রায় ১৩৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যার বড় অংশই ওয়ান ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই লেনদেনের মধ্যে একটি সময় ১২০ কোটি টাকা উত্তোলনের তথ্যও উঠে এসেছে।

এছাড়া তার স্বামীর মালিকানাধীন প্রতিষ্ঠান এমএস প্রমোশনের নামে ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার শাখায় ২০১৭ সালে খোলা একটি ব্যাংক হিসাবেও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যেখানে মুন্নী সাহাকে নমিনি করা হয়েছে।

দুদক বলছে, প্রাপ্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments