Tuesday, June 16, 2026
Home জাতীয় ওয়াশিংটনে চলছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক বিষয়ক বৈঠক

ওয়াশিংটনে চলছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক বিষয়ক বৈঠক

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর দুইটায় এ আলোচনা শুরু হয়। এটি চলবে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল স্থানীয় সময় সকাল ৯টায় আবার আলোচনা শুরু হবে। বৈঠকের আগে বাংলাদেশ প্রতিনিধি দল আজ সকালে ওয়াশিংটনে এসে গিয়ে পৌঁছায়। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এই প্রতিনিধি দলে আরও রয়েছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী।

বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ঢাকা থেকে বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুল্ক নেগোসিয়েশনের পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (ইউএনএএম)-এর স্থাপত্য অনুষদ এবং বিখ্যাত লুইস ব্যারাগান ওয়ার্কশপের...

Recent Comments