Sunday, April 19, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের ভার্চুয়াল মতবিনিময় সভা সম্পন্ন

ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের ভার্চুয়াল মতবিনিময় সভা সম্পন্ন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমানের সভাপতিত্বে ২৪ জুলাই ভার্চুয়াল প্ল্যাটফর্মে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, ১৬টি জোনের প্রধান, ৪০০ শাখা ব্যবস্থাপক এবং ২৭১টি উপশাখার ইনচার্জ অংশ নেন।

সভায় চলতি দায়িত্বে থাকা ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান স্বাগত বক্তব্য দেন। এছাড়া উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন এবং একাধিক ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম জুবায়দুর রহমান ব্যাংকের সুনাম পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আমানত বৃদ্ধি, নতুন বিনিয়োগ সম্প্রসারণ এবং ওভারডিউ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “অল্প সময়ে বেশি কাজ করতে হবে” এবং ব্যাংকের চ্যালেঞ্জিং পরিস্থিতি কাটিয়ে উঠতে সবাইকে দায়িত্বশীল ও কঠোর পরিশ্রমী ভূমিকা পালন করতে হবে।

২৬ জুলাই (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments