Sunday, April 19, 2026
Home জাতীয় নিম্নচাপের প্রভাবে উপকূলীয় ১৫ জেলায় বৃষ্টি ও জলোচ্ছ্বাসের শঙ্কা

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় ১৫ জেলায় বৃষ্টি ও জলোচ্ছ্বাসের শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় ১৫টি জেলা ও দ্বীপ অঞ্চলে জলোচ্ছ্বাস এবং ভারি বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে যাচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৬ জুলাই) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, নোয়াখালী, কক্সবাজারসহ উপকূলের ১৫ জেলা এবং আশপাশের দ্বীপ ও চরাঞ্চলে ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবনের শঙ্কা রয়েছে।

বরিশালসহ দক্ষিণাঞ্চলে নদ-নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বরিশাল নগরীর সদর রোড ও আশপাশের এলাকাও পানিতে ডুবে গেছে। আবহাওয়া অফিস জানায়, আরও দুই-তিন দিন ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। জাপানের কৃত্রিম উপগ্রহ চিত্র অনুযায়ী, দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যাওয়া নিষেধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শরিয়াহভিত্তিক ছয় ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবিতে ১৫ দিনের সময়সীমা ঘোষণা

রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে আয়োজিত এই কর্মসূচি থেকে শরিয়াহভিত্তিক ছয়টি ইসলামী ব্যাংকের সাবেক...

জয়-পলক মামলায় আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানকালে ইন্টারনেট বন্ধ ও সহিংসতার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ভারতের নুমালিগড় রিফাইনারী লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে।...

‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান

যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে আবারো লড়াই শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের...

Recent Comments