Friday, July 3, 2026
Home আন্তর্জাতিক লিবিয়ায় বন্যা: ৭ দিন পরও সমুদ্রতীরে ভেসে আসছে আর মরদেহ

লিবিয়ায় বন্যা: ৭ দিন পরও সমুদ্রতীরে ভেসে আসছে আর মরদেহ

ভয়াবহ বন্যায় লিবিয়ায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে । মৃতের সংখ্যা ২০ হাজার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।   নিখোঁজ রয়েছে দশ হাজারেরও বেশি মানুষ। প্রায় ৩০ হাজার মানুষ গৃহহীন হয়েছে। বন্যায় এক সপ্তাহ কেটে গেলেও এখনো অনেক মৃতদেহ সমুদ্রের পানিতে ভেসে আসছে। খবর বিবিসির।

গত ১০ সেপ্টেম্বর ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাব সৃষ্ট বৃষ্টি ও বন্যার তাণ্ডবে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ব্যাপক প্রাণহানি, বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতিসহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

বিবিসির প্রকাশিত ছবিতে দেখা যায়, সমুদ্রতীরে পানিতে  ধ্বংসপ্রাপ্ত গাড়ি, টায়ার, ভাঙা কাঠ, গৃহস্থালির সরঞ্জাম, ফ্রিজ ভাসতে দেখা যাচ্ছে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে । একটি তুর্কি উদ্ধারকারী দল গত ৫ দিন ধরে এখানে আছে । তারা ঢেউয়ের সঙ্গে ভেসে আসা ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়া মৃতদেহের সন্ধান চালাচ্ছে।

উদ্ধারকারীরা জানান, আজ সকালে তারা এই এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছেন। সেখানকার একজন  কবরস্থানের কর্মী জানান, দারনা শহরের উপকণ্ঠে একটি গণকবরে প্রায় ৩ হাজার মরদেহ দাফন করা হয়েছে।

জাতিসংঘ বলেছে, লিবিয়ায় ভয়াবহ বন্যার কারণে এ পর্যন্ত এক হাজারেরও বেশি লোককে এভাবে সমাহিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments