Tuesday, June 16, 2026
Home অর্থ-বানিজ্য বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। বিষয়টি জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এক চিঠি পাঠিয়েছেন ট্রাম্প।

চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘প্রিয় ড. ইউনূস, এই চিঠি পাঠানো আমার জন্য একটি সম্মানের বিষয়। আমাদের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্পর্কের শক্তি ও অঙ্গীকার থাকা সত্ত্বেও, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে এমন একটি সম্পর্ক গড়ে তুলতে চায় যা আরও ভারসাম্যপূর্ণ ও ন্যায্য।

ট্রাম্প আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিপুল পরিমাণ পণ্য রপ্তানির ফলে যে দীর্ঘমেয়াদি ও স্থায়ী বাণিজ্য ঘাটতি সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ‘আমরা চাই আপনি বিশ্বের এক নম্বর বাজার যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে অংশ নিন,’ বলেন তিনি।

চিঠিতে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘২০২৫ সালের ১ আগস্ট থেকে বাংলাদেশ থেকে আমদানি করা যেকোনো পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই হার উচ্চ হলেও এটি আমাদের বিপুল বাণিজ্য ঘাটতির তুলনায় অনেক কম। আপনারা যদি যুক্তরাষ্ট্রের ভেতরেই পণ্য উৎপাদন করেন, তবে কোনো শুল্ক আরোপ করা হবে না।’

এ ছাড়া, ট্রাম্প তার চিঠিতে হুঁশিয়ারি উচ্চারণ করে লিখেছেন, ‘যদি আপনার দেশ পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করে, তাহলে সেই হার ৩৫ শতাংশের সঙ্গে যোগ করে আমরা শুল্ক বৃদ্ধি করব। আমাদের বিশ্বাস, এসব শুল্ক এবং নীতি সংশোধন ছাড়া মার্কিন অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা বড় হুমকির মুখে পড়বে।’

তবে তিনি ভবিষ্যৎ সহযোগিতার ইঙ্গিতও দেন। চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘আপনি যদি যুক্তরাষ্ট্রে পূর্বে বন্ধ থাকা আপনার ট্রেডিং মার্কেটগুলো আবার চালু করেন এবং বাংলাদেশের শুল্ক ও অ-শুল্ক বাধাগুলো তুলে দেন, তাহলে এই চিঠিতে উল্লিখিত শুল্কের বিষয়ে আমরা পুনর্বিবেচনা করতে পারি। আপনার দেশের সঙ্গে আমাদের সম্পর্কের ভিত্তিতেই এ সিদ্ধান্তের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

গত এপ্রিল মাসে ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেন, যা কার্যকর হয়েছিল ৯ এপ্রিল থেকে। তবে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা দেখা দিলে তিনি সেই শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করেছিলেন। সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই। তার আগেই আবারও নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নারী কর্মীদের জন্য এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

‘হার এশিয়াটিক সার্কেল’–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের। বাতিঘর আর্ট স্পেস, বনানী, ঢাকা। ১৫ জুন ২০২৬ছবি: আয়োজকদের সৌজন্যে নারী কর্মীদের সৃজনশীল...

এভারেস্টজয়ী ব্যাংকারকে সম্মাননা দিল পূবালী ব্যাংক

দীর্ঘ ১৪ বছর পর আবারো বাংলাদেশী এক নারী বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। নুরুননাহার নিম্নি, পেশায় ব্যাংকার এ অভিযাত্রীকে সম্মাননা দিয়েছে পূবালী ব্যাংক...

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

Recent Comments