Friday, July 17, 2026
Home জাতীয় বাংলাদেশ সেনাবাহিনী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত: সেনা সদর

বাংলাদেশ সেনাবাহিনী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত: সেনা সদর

নির্বাচন কমিশন (ইসি) থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা আসলে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে সেনাবাহিনী প্রস্তুত।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বনানীতে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে এমনটি বলেছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (কর্নেল স্টাফ) কর্নেল মো. শফিকুল ইসলাম। এসময় গত কয়েক সপ্তাহের কার্যক্রম তুলে ধরেন তিনি। জানান, গত ২ সপ্তাহে ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়া ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত চার শতাধিক কিশোর গ্যাং গ্রেপ্তার এবং পাহাড়ে শান্তি রক্ষায় অভিযানের কথা জানায় সেনাবাহিনী। শফিকুল ইসলাম বলেন, শুধু গত ২ সপ্তাহে চট্টগ্রাম থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন তারা। এছাড়া ৫ আগস্টের পর ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার করার কথা জানায় সেনাবাহিনী।

এসময় গুমের সাথে জড়িত সেনা সদস্যদের বিষয়ে বাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তদন্তে প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা। আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বাহিনীটি যে কোনো ঘটনার বিরুদ্ধে সোচ্চার আছে এবং থাকবে বলেও জানান কর্নেল শফিকুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি

দেশের প্রান্তিক ও গ্রামীণ অঞ্চলের অসচ্ছল পরিবারের জন্য সুলভমূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে’: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে...

হুমায়ুন কবিরের সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকের বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বেসামরিক...

প্রগতি ইন্স্যুরেন্স ও প্রগতি লাইফের চেয়ারম্যানের পদ ছাড়লেন খলিলুর রহমান

প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। তিনি প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক...

Recent Comments