Saturday, June 27, 2026
Home কর্পোরেট ৩৬ পরিবারকে অনুদান দিলেন শফিউদ্দিন শামীম

৩৬ পরিবারকে অনুদান দিলেন শফিউদ্দিন শামীম

কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সামাজিক দায়বদ্ধতার আওতায় অটো-রিক্সা, সেলাইমেশিন, মাতৃত্বকালীন উপহার, দরিদ্র রোগীদের চিকিৎসা, মসজিদ-মন্দিরে সহায়তা, এলাকার প্রবীণ ও ত্যাগী আওয়ামী লীগ নেতাদের সম্মাননাসহ বিভিন্ন ধরনের আর্থিক অনুদান দিয়েছেন কুমিল্লা-৮ বরুড়া আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন শামীম।

শুক্রবার উপজেলার শাকপুর নতুন বাজার সংলগ্ন মাঠে আওয়ামী লীগ নেতা আবুল হাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান এ. জেড. এম. শফিউদ্দিন শামীম। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট প্রদানের আহবান জানান তিনি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বরুড়া উপজেলা আওয়ামী মহিলালীগের যুগ্ম-আহবায়ক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন ও বরুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনুয়ারা বেগম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments