চলতি জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৫৩ কোটি ৯৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩১ হাজার ২৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা)।
জুন মাসের ২৮ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ডলার। এরমধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৬ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬১ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার।
কোনো প্রবাসী আয় আসেনি স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, হাবিব ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, সিটিজেন ব্যাংক,কমিউনিটি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে।


