Monday, June 1, 2026
Home কর্পোরেট ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ক্রেডিট কার্ড গ্রাহকদের ইন্স্যুরেন্স সুবিধা দিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি।

সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী মো. কাজিমউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা নির্দিষ্ট প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে আকস্মিক মৃত্যু বা দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বীমা সুবিধা পাবেন।
অনুষ্ঠানে ব্যাংকের শীর্ষ নির্বাহীরা, কার্ড বিভাগের প্রধান ও ন্যাশনাল ইন্স্যুরেন্সের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, ‘গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশা পূরণে ন্যাশনাল ব্যাংক সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এ উদ্যোগ গ্রাহকদের জন্য আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আসল বিপদ এ প্রজন্মের, যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন: মাহফুজ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং তরুণ প্রজন্মের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ...

বাংলাদেশে তেলের দাম এখনও কম: মাহদী আমিন

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকেও...

আ. লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ...

ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সরকারি কার্যক্রমে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে তিনি সচিবালয়ে এসে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। দীর্ঘ ছুটির পর...

Recent Comments