Monday, June 1, 2026
Home আন্তর্জাতিক ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধাবস্থা নিরসনে বড় ধরনের সাফল্যের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, দুই দেশ একটি চুক্তিতে পৌঁছানোর ‘খুবই কাছাকাছি’ অবস্থানে রয়েছে এবং তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ প্রায় সব শর্তে ইতিবাচক সাড়া দিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যদি ইরানের সাথে এই চুক্তিটি চূড়ান্ত হয়, তবে এর স্বাক্ষর অনুষ্ঠান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে তিনি নিজে পাকিস্তান সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এই সম্ভাব্য চুক্তিটি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। তবে ট্রাম্প আশাবাদী যে, এই মেয়াদের আগেই চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়ে যাবে। তিনি বলেন, “চুক্তি হয়ে গেলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানোর প্রয়োজন পড়বে না।” দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরবর্তী উচ্চপর্যায়ের বৈঠকটি এই সপ্তাহান্তেই অনুষ্ঠিত হতে পারে বলে তিনি জানান।

চুক্তি নিয়ে আশাবাদী হলেও ট্রাম্পের কণ্ঠে কঠোর হুঁশিয়ারিও শোনা গেছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধ ‘বেশ কার্যকরভাবে’ বজায় রয়েছে এবং এটি ইরানের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। দি কোনো কারণে ইরানের সাথে এই আলোচনা ব্যর্থ হয় বা চুক্তি না হয়, তবে স্থগিত থাকা যুদ্ধ আবারও শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আসল বিপদ এ প্রজন্মের, যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন: মাহফুজ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং তরুণ প্রজন্মের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ...

বাংলাদেশে তেলের দাম এখনও কম: মাহদী আমিন

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকেও...

আ. লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ...

ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সরকারি কার্যক্রমে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে তিনি সচিবালয়ে এসে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। দীর্ঘ ছুটির পর...

Recent Comments