Friday, April 17, 2026
Home অর্থ-বানিজ্য জুনে রেমিট্যান্স এসেছে ২৫৩ কোটি ডলার

জুনে রেমিট্যান্স এসেছে ২৫৩ কোটি ডলার

চলতি জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৫৩ কোটি ৯৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩১ হাজার ২৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা)।

রোববার (২৯ জুন) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। জুনের ২৮ দিনের প্রতিদিন গড়ে নয় কোটি ৬ লাখ ৮৯ হাজার ২৮৬ ডলার এসেছে। গত মে মাসে প্রতিদিন এসেছিল নয় কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৬৬৭ ডলার। আর আগের বছরের জুন মাসে প্রতিদিন এসেছিল আট কোটি ৪৬ লাখ ২০ হাজার ডলার।

জুন মাসের ২৮ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ডলার। এরমধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৬ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬১ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার।

কোনো প্রবাসী আয় আসেনি স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, হাবিব ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, সিটিজেন ব্যাংক,কমিউনিটি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নোয়াখালীতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম জোরদারে নোয়াখালীতে মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি আয়োজিত...

দ্য প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ভিত্তিতে মো. মনজুর মফিজকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ...

লাইসেন্স পেল রূপপুর, যেতে পারবে বিদ্যুৎ উৎপাদনে

অবশেষে সব ধরনের বাধা-বিপত্তি অতিক্রম করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ...

ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ক্রেডিট কার্ড গ্রাহকদের ইন্স্যুরেন্স সুবিধা দিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক...

Recent Comments