Monday, May 4, 2026
Home কর্পোরেট আইসিএবির নতুন প্রেসিডেন্ট এন. কে. এ. মবিন

আইসিএবির নতুন প্রেসিডেন্ট এন. কে. এ. মবিন

দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল) নির্বাহী প্রেসিডেন্ট ও স্পনসর ডিরেক্টর এন. কে. এ. মবিন এফসিএ।

পাশাপাশি ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সুরাইয়া জান্নাত এফসিএ, মো. রোকোনুজ্জামান এফসিএ, মুহাম্মদ মেহেদী হাসান এফসিএ ও মো. মনিরুজ্জামান এফসিএ। তাঁরা গতকাল মঙ্গলবার (২৪ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিদায়ী প্রেসিডেন্ট মারিয়া হাওলাদার এফসিএ সাফল্যের সঙ্গে তাঁর মেয়াদ পূর্ণ করেছেন।

বুধবার (২৫ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেসিডেন্ট এন. কে. এ. মবিন বর্তমানে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল) নির্বাহী প্রেসিডেন্ট ও স্পনসর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৯ সাল থেকে আইসিএবির কাউন্সিল সদস্য এবং দুই দফা ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। এন. কে. এ. মবিন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এন. কে. এ. মবিন সুইডিশ ম্যাচ, কাফকো, নোভার্টিস বাংলাদেশ ও গ্রামীণফোন লিমিটেডে গুরুত্বপূর্ণ পদে ২৫ বছর কাজ করেছেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, দ্য সিটিজেন ব্যাংক পিএলসি ও আরও একাধিক তালিকাভুক্ত কোম্পানিতে স্বাধীন পরিচালক হিসেবে যুক্ত আছেন। পাশাপাশি তিনি রোটারিয়ান ও কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্য।

অন্যদিকে বাংলাদেশের প্রথম নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট সুরাইয়া জান্নাত বর্তমানে বিশ্ব ব্যাংকে দক্ষিণ এশিয়া অঞ্চলের লিড গভর্ন্যান্স স্পেশালিস্ট হিসেবে কর্মরত। তিনি ব্র্যাক ও সেভ দ্য চিলড্রেনসহ আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি পাবলিক ফাইন্যান্স, স্বচ্ছতা ও কর্পোরেট গভর্নেন্স বিষয়ে বিশ্বব্যাপী প্রশিক্ষণপ্রাপ্ত এবং আইসিএবির বিভিন্ন কমিটির সদস্য। সামাজিক উদ্যোগ ও নারী নেতৃত্বেও তিনি সক্রিয় এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

ভাইস-প্রেসিডেন্ট মো. রোকোনুজ্জামান আইসিএবির একজন ফেলো সদস্য ও একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার। জিএসকে বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি আইসিএবির শিক্ষা ও গবেষণা কাজে সক্রিয়। তিনি ইআরপি ও এসএপি বাস্তবায়নে সফল এবং গণমাধ্যমে অর্থনীতিবিষয়ক বিশ্লেষণেও অংশ নিয়ে থাকেন।

ভাইস-প্রেসিডেন্ট মুহাম্মদ মেহেদী হাসান কেপিএমজি বাংলাদেশে পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন। আইসিএবি, আইসিএইডব্লিউ, এসিসিএ ও আইসিএমএবির সদস্য তিনি। অডিট, ট্যাক্স ও পরামর্শ সেবায় তাঁর রয়েছে উল্লেখযোগ্য অভিজ্ঞতা। শেভরন, গ্ল্যাক্সোস্মিথক্লাইনসহ একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন।

ভাইস-প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান আইসিএবির চট্টগ্রাম রিজিওনাল কমিটির সাবেক সভাপতি এবং বর্তমানে আলম এম. জামান অ্যান্ড কোং-এ ম্যানেজিং পার্টনার হিসেবে কাজ করছেন। তিনি আর. এম. গ্রুপে সিএফও এবং এস. এল. গ্রুপে নির্বাহী পরিচালক ছিলেন। ট্যাক্স, ভ্যাট ও অডিট প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে এবং সামাজিক কাজে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লাখ হেক্টর কৃষিজমি প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরগুলোতে এবারের বোরো মৌসুম ভয়াবহ বিপর্যয়ে পড়েছে। অকাল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাত জেলার বিস্তীর্ণ কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। এতে লক্ষাধিক...

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মোট ১৭ জন কর্মকর্তাকে এই সিদ্ধান্তের আওতায়...

কার্যালয় স্থানান্তরে ডিএসইর সঙ্গে বিএপিএলসির চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) তাদের কার্যালয় নিকুঞ্জে ডিএসই টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে গতকাল নিকুঞ্জে ডিএসইর কার্যালয়ে ডিএসই ও বিএপিএলসির...

আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্সের মধ্যে চুক্তি

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং আকিজ রিসোর্সের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।...

Recent Comments