প্রাইম ব্যাংক লিমিটেড আবারও নিজেদের আর্থিক সক্ষমতার প্রমাণ দিল। সম্প্রতি ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) ব্যাংকটিকে দীর্ঘমেয়াদে সর্বোচ্চ ‘এএএ’ রেটিং এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং দিয়েছে। গত বছরও ব্যাংকটি একই মানের রেটিং অর্জন করেছিল।
সিআরএবি জানিয়েছে, প্রাইম ব্যাংকের শক্তিশালী মূলধন কাঠামো, সুপরিকল্পিত ঋণ ব্যবস্থাপনা, ঝুঁকি নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্বল্প ব্যয়ে আমানত সংগ্রহ, এবং দক্ষ পরিচালনার কারণে এই উন্নীত রেটিং দেওয়া হয়েছে। এ ছাড়া তারল্য ব্যবস্থাপনায় দক্ষতা এবং সময়োপযোগী ঝুঁকি ব্যবস্থাপনা ব্যাংকটির স্থিতিশীলতা নিশ্চিত করেছে।
‘এএএ’ রেটিং প্রাপ্তি মানে হলো, প্রাইম ব্যাংকের ঋণ পরিশোধে ঝুঁকি খুবই সামান্য, যা ব্যাংকটির প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়াবে। একইসঙ্গে ‘এসটি-১’ রেটিং নির্দেশ করে ব্যাংকটির স্বল্পমেয়াদী দায় শোধের সক্ষমতাও সর্বোচ্চ মানের।
প্রাইম ব্যাংক বলেছে, এই অর্জন তাদের অংশীজনদের কাছে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। তারা ভবিষ্যতেও স্বচ্ছতা, দায়িত্বশীলতার দেশের আর্থিক খাতে দৃঢ় ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছে।


