Tuesday, June 16, 2026
Home কর্পোরেট ক্রেডিট রেংকিংয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিতে প্রাইম ব্যাংক

ক্রেডিট রেংকিংয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিতে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক লিমিটেড আবারও নিজেদের আর্থিক সক্ষমতার প্রমাণ দিল। সম্প্রতি ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) ব্যাংকটিকে দীর্ঘমেয়াদে সর্বোচ্চ ‘এএএ’ রেটিং এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং দিয়েছে। গত বছরও ব্যাংকটি একই মানের রেটিং অর্জন করেছিল।

সিআরএবি জানিয়েছে, প্রাইম ব্যাংকের শক্তিশালী মূলধন কাঠামো, সুপরিকল্পিত ঋণ ব্যবস্থাপনা, ঝুঁকি নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্বল্প ব্যয়ে আমানত সংগ্রহ, এবং দক্ষ পরিচালনার কারণে এই উন্নীত রেটিং দেওয়া হয়েছে। এ ছাড়া তারল্য ব্যবস্থাপনায় দক্ষতা এবং সময়োপযোগী ঝুঁকি ব্যবস্থাপনা ব্যাংকটির স্থিতিশীলতা নিশ্চিত করেছে।

‘এএএ’ রেটিং প্রাপ্তি মানে হলো, প্রাইম ব্যাংকের ঋণ পরিশোধে ঝুঁকি খুবই সামান্য, যা ব্যাংকটির প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়াবে। একইসঙ্গে ‘এসটি-১’ রেটিং নির্দেশ করে ব্যাংকটির স্বল্পমেয়াদী দায় শোধের সক্ষমতাও সর্বোচ্চ মানের।

প্রাইম ব্যাংক বলেছে, এই অর্জন তাদের অংশীজনদের কাছে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। তারা ভবিষ্যতেও স্বচ্ছতা, দায়িত্বশীলতার দেশের আর্থিক খাতে দৃঢ় ধরে রাখার  প্রতিশ্রুতি দিয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments