Tuesday, June 16, 2026
Home জাতীয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিমি যানজট, ভোগান্তিতে ঈদে ঘরমুখো যাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিমি যানজট, ভোগান্তিতে ঈদে ঘরমুখো যাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব প্রান্ত থেকে আশেকপুর পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও ঈদে ঘরমুখো যাত্রীরা।

বুধবার (৪ জুন) দিন শেষে সরকারি ছুটি শুরু হওয়ার পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুণ হয়ে যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা আরও বাড়তে থাকে। রাতভর যানবাহনগুলো ধীরগতিতে চললেও ভোর থেকে চাপ বেড়ে যায় কয়েকগুণ। ফলে যমুনা সেতু পূর্ব পাড় থেকে আশেকপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

উত্তরবঙ্গগামী যাত্রীরা জানান, তারা গতকাল সন্ধ্যায় গাড়িতে উঠেও টাঙ্গাইল পৌঁছাতে ১০ থেকে ১২ ঘণ্টা লেগেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

দিনাজপুরগামী যাত্রী রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল রাত ৯টায় গাড়িতে উঠেছি। ১০ ঘণ্টা পরে টাঙ্গাইলে এসেছি। তারপর সকাল ৬টা থেকে আবার গাড়ি বন্ধ। খাওয়া নাই, ঘুম নাই, গরমে খুব কষ্ট হচ্ছে।’

মালয়েশিয়া প্রবাসী রাসেল মিয়া বলেন, ‘আমি রাজশাহী যাচ্ছি। গতকাল এয়ারপোর্টে নেমে মাইক্রোবাস ভাড়া করে রওনা হয়েছি। ১২ ঘণ্টায় টাঙ্গাইল এসেছি। কখন বাড়ি পৌঁছাব, বুঝতে পারছি না।’

চালকরা জানান, অতিরিক্ত যানবাহনের চাপেই এই যানজট তৈরি হয়েছে। তারা বলেন, দুদিন ধরে ঠিকমতো খাওয়া-ঘুম করতে পারিনি। এভাবে গাড়ি চালানো খুব কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তারা যানজট নিরসনে কাজ করছে এবং দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বস্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড...

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

নারী কর্মীদের জন্য এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

‘হার এশিয়াটিক সার্কেল’–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের। বাতিঘর আর্ট স্পেস, বনানী, ঢাকা। ১৫ জুন ২০২৬ছবি: আয়োজকদের সৌজন্যে নারী কর্মীদের সৃজনশীল...

Recent Comments