Thursday, June 25, 2026
Home জাতীয় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থ উপদেষ্টা

২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থ উপদেষ্টা

২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্য সম্প্রচার শুরু হয়।

বাজেট বক্তব্য বাংলাদেশ টেলিভিশন থেকে ফিড নিয়ে অন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে একই সঙ্গে প্রচার করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য অর্থ উপদেষ্টা ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিতে পারেন। এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে। এনবিআরবহির্ভূত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ১৯ হাজার কোটি টাকা। এছাড়া করবহির্ভূত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৪৬ হাজার কোটি টাকা।

নতুন অর্থবছরের বাজেটে অনুন্নয়ন ব্যয় ধরা হতে পারে ৪ লাখ ৮৬ হাজার ৯০০ কোটি টাকা। এডিপির আকার ধরা হতে পারে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এছাড়া বাজেটের ঘাটতি ধরা হতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে এক লাখ ২১ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হতে পারে। পাশাপাশি বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে এক লাখ ৫ হাজার কোটি টাকা

আগামী অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি (জিডিপি) ধরা হতে পারে ৫ দশমিক ৫ শতাংশ। একই সঙ্গে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার আশার কথা বলতে পারেন অর্থ উপদেষ্টা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

দেশব্যাপী সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ সংক্রান্ত ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে...

Recent Comments