Friday, June 5, 2026
Home জাতীয় বৃষ্টিতে বেচাকেনায় ভাটা, ঈদের আগে হতাশ ব্যবসায়ীরা

বৃষ্টিতে বেচাকেনায় ভাটা, ঈদের আগে হতাশ ব্যবসায়ীরা

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে গতকাল থেকে সারাদেশের মতো রাজধানীতেও ঝরছে বৃষ্টি। এতে রাজধানীর সড়কগুলোর পাশাপাশি জলাবদ্ধতা তৈরি হয়েছে বেশিরভাগ বাজারগুলোতেও। এতে ক্ষতির মুখে নিত্যপণ্যের ব্যবসায়ীরা।গোড়ালি সমান পানিতে দাঁড়িয়ে সবজি কিনছেন ক্রেতারা। ছব

শুক্রবার (৩০ মে) রাজধানীর কারওয়ানবাজার এলাকা ঘুরে দেখা যায়, বাজারের বেশিরভাগ রাস্তা ডুবে গেছে পানির নিচে। বেশকিছু দোকানেও ঢুকেছে পানি। এতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। বৃষ্টির পানিতে ডুবে গেছে কারওয়ান বাজারের সড়ক।

ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির পানি জমে আটকে রয়েছে রাস্তা। এতে ক্রেতারা আসতে পারছেন না। ফলে নেই বেচাকেনাও। রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ী ইদ্রিস বলেন, দোকানের সামনের রাস্তা পানিতে ডুবে আছে। ক্রেতা নাই বাজারে। জনভোগান্তির পাশাপাশি কমে গেছে বেচাকেনাও।

কারওয়ানবাজারে রাস্তার ধারে সবজি বিক্রি করেন আনিস মিয়া। জলাবদ্ধতার কারণে দোকান বসাতে পারেননি ঠিকভাবে। আনিস জানান, বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা। ঈদের আগে যেখানে বেচাকেনা ভালো হওয়ার কথা, সেখানে ক্রেতার দেখাই নেই।

এদিকে বৃষ্টি ও জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে বাজার করতে আসা ক্রেতারাও। তারা বলেন, গতকাল থেকে টানা বৃষ্টি ঝরছে। এর জন্য কোথাও বের হওয়ার উপায় নেই। বাজার এসেও শিকার হতে হচ্ছে ভোগান্তির। বৃষ্টির পানিতে ডুবে গেছে দোকানের সিড়িও।

নাবিল নামে এক ক্রেতা বলেন, বাজারে ঢোকাই যাচ্ছে না ঠিকভাবে। সবদিকেই পানি জমে যাচ্ছে। গোড়ালির ওপর পর্যন্ত ডুবে যাচ্ছে পানিতে। আর এসব পানিও ময়লাযুক্ত। এতে অসুখ-বিসুখ হওয়ার ঝুঁকি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এক কোম্পানিই নিতে পারবে ২০০ কোটি টাকা ঋণ

দেশের বন্ধ ও আংশিকভাবে চালু থাকা বৃহৎ শিল্প এবং সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরিয়ে আনতে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ...

ব্যবসায়ীদের এখনো আস্থা ফেরেনি: সংবাদ সম্মেলনে সিপিডি

রাজনৈতিক অনিশ্চয়তা অনেকটাই দূর হলেও দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা এখনও পুরোপুরি ফিরে আসেনি বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।...

দুদক পুনর্গঠন প্রক্রিয়া শুরু

দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন ও নতুন কমিশন গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে কমিশনের ক্ষমতা, কাঠামো ও কার্যপরিধি ঢেলে সাজাতে একটি নতুন আইনের...

রোববার তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে আগামী রোববার মস্কো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের...

Recent Comments