Sunday, June 21, 2026
Home অর্থ-বানিজ্য ৯ মাসে কত টাকার বিনিয়োগ এসেছে, জানাল বিডা

৯ মাসে কত টাকার বিনিয়োগ এসেছে, জানাল বিডা

চলতি অর্থবছরের অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে দেশে বিদেশি বিনিয়োগ এসেছে ৭৫৬ মিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিডা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, গত বছর অক্টোবর থেকে চলতি বছর মার্চ পর্যন্ত দেশে প্রায় ৯ হাজার কোটি টাকার (৭৫৬ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ এসেছে।

এ ছাড়া বিডা মোট ৭৩৯টি শিল্প প্রকল্প নিবন্ধিত করেছে তার মধ্যে শতভাগ বিদেশি প্রকল্প আছে ৬৬টি, আর যৌথ বিনিয়োগ আছে ৬১টি।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ১৬টি প্রতিষ্ঠানের সঙ্গে জমি ইজারা চুক্তি সম্পাদন করেছে, যার মধ্যে শতভাগ বিদেশি প্রকল্প রয়েছে ৬টি এবং যৌথ বিনিয়োগ রয়েছে ৩টি।

সম্প্রতি একটি শিল্প সংগঠন ‘গত আট মাসে দেশে কোনো বিদেশি বিনিয়োগ আসেনি’ বলে যে মন্তব্য করেছে তার জবাবে আজ এসব তথ্য জানিয়েছে বিডা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান

এবি ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে জনাব মো. ফজলুর রহমান, এফসিএ নির্বাচিত হয়েছেন। গত ১৮ জুন ২০২৬ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়। এই...

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সমালোচনামূলক পোস্ট করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। শনিবার (২০ জুন) নিজের...

অগাস্ট মাসেই চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

চলতি বছরের অগাস্ট মাসেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজে জেলা...

৫০১ নম্বর কক্ষকে বিজয়ের প্রতীক ঘোষণা মামুনুল হকের

নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের বহুল আলোচিত ৫০১ নম্বর কক্ষকে বিজয়ের প্রতীক হিসেবে ঘোষণা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক...

Recent Comments