Wednesday, June 17, 2026
Home জাতীয় সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে আরবি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত ছুটি ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত (৬ দিন)। তবে দুই দিন অফিস করার শর্তে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।

সাপ্তাহিক ছুটির আগে ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করে, এর বিনিময়ে দুই শনিবার ১৭ ও ২৪ মে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস খোলা রাখা হয়। এর ফলে ১১ ও ১২ জুনের ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিনের টানা ছুটি পাবেন কর্মজীবীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments