Saturday, June 6, 2026
Home জাতীয় যে মামলায় গ্রেফতার নুসরাত ফারিয়া

যে মামলায় গ্রেফতার নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে। দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় তাকে।গ্রেফতারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল অভিনেত্রীর বিরুদ্ধে। উক্ত মামলায় তাকে আটক দেখিয়ে বিমানবন্দর থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। যেহেতু মামলা রয়েছে, সে জন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়।

নুসরাত ফারিয়াকে সবশেষ জ্বিন ৩ সিনেমায় দেখা গেছে। গেল ঈদে মুক্তি পায় সিনেমাটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও তুরস্ক

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা নিয়ে কাজ করার...

ডিজিটাল হচ্ছে ভ্যাট রিটার্ন, কমছে প্রশাসনিক জটিলতা ও ভোগান্তি

দেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট নিবন্ধিত (বিআইএনধারী) প্রতিষ্ঠানগুলোর জন্য...

বিদ্যুতের নতুন মূল্যেও বাজারে বড় প্রভাব পড়ার আশঙ্কা নেই

বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয়ের ফলে বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে না বলে মনে করছে সরকার। তবে এ সুযোগে কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম...

রাজধানীর তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

কয়েক দিনের ভ্যাপসা গরম ও তাপপ্রবাহের পর রাজধানীবাসীর জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ঢাকায় তাপমাত্রা সামান্য কমে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত...

Recent Comments